ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাংবাদিক নিবন্ধনের পথে সরকা: প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবিসি বাংলা নিউজ ডেস্ক:

মোবাইল জার্নালিজমের নামে পরিচালিত অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রমকে সরকার সমর্থন করে না বলে স্পষ্ট জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি জানান,১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা চালু এবং মিথ্যা, হয়রানিমূলক ও নীতি-নৈতিকতাবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানার বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারত্ব, জবাবদিহিতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন জানান, নবম সংবাদপত্র মজুরি বোর্ডের রোয়েদাদ গেজেট প্রকাশের দিন থেকেই বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ বাস্তবায়ন করা হয়েছে। তবে সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের মধ্যে আয়কর পরিশোধ সংক্রান্ত মতপার্থক্যের কারণে নবম মজুরি বোর্ডের সুপারিশ এখনো পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। এ বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক নিবন্ধনের পথে সরকা: প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব

আপডেট সময় : ০১:২১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬