ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকতায় আমার পথচলা:এক সাহসী পদক্ষেপ থেকে সম্পাদক হওয়ার গল্প প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কত টাকা, কত দিন পাবে পরীক্ষার মাধ্যমে সাংবাদিক নিবন্ধন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ সাংবাদিক নিবন্ধনের পথে সরকা: প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব দেশের ৬ গুণী লেখক পাচ্ছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার বিজিবিএ সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসাইন আর নেই কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২০ পদে ২৫১ জনের বড় নিয়োগ চীনের পথে প্রধানমন্ত্রী সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা আর্জেন্টিনাকে হারাতে ‘অভিশপ্ত’মূর্তির গায়ে জার্সি পরাল ব্রাজিল সমর্থকরা

বিজিবিএ সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসাইন আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ২২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবিসি বাংলা নিউজ।।

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর জেনারেল মেম্বার ও বাংলাদেশ গ্রোসারী বিজনেস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)-এর সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসাইন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) সকাল প্রায় ৯টায় ঢাকার সাভারের ধামরাইয়ে নিজ বাড়িতে আকস্মিক স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুম মোঃ আলমগীর হোসাইনের নামাজে জানাজা তাঁর নিজ গ্রাম চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বদরপুর মিয়াজী বাড়িস্থ বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজার সময় পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

মোঃ আলমগীর হোসাইন দীর্ঘদিন ধরে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন নিবন্ধিত বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ গ্রোসারী বিজনেস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে সুসংগঠিত করতে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।

বাণিজ্যিক সংগঠনের পাশাপাশি তিনি গণমাধ্যম ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তিনি চাঁদপুর থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক পাঠক সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক, বদরপুর ইসলামী সমাজকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নারায়ণপুর প্রেস ক্লাবের সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাঁর মৃত্যুতে বিজিবিএর সভাপতি অ্যাডভোকেট সেলিম আক্তারসহ সংগঠনের সকল পরিচালক গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় পাঠক সংবাদ পরিবারের পক্ষ থেকেও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

মোঃ আলমগীর হোসাইনের মৃত্যুতে তাঁর নিজ এলাকা ও ব্যবসায়ী সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁকে একজন সৎ, কর্মঠ, দায়িত্বশীল ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করছেন।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিজিবিএ সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসাইন আর নেই

আপডেট সময় : ০৫:০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬