ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাপাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মোঃ ইসমাইল হোসাইন

মোঃ শরিফুল ইসলাম শান্ত
  • আপডেট সময় : ০১:৩৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চাপাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি। গত ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে প্রকাশিত এক অফিস আদেশে ১২ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মোঃ ইসমাইল হোসাইন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ মশিউর রহমান খান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ছানা উল্লাহ।

কমিটির অভিভাবক সদস্যরা হলেন-মোঃ সাখাওয়াত খান, কাজী মোহাম্মদ কামরুল হাছান, মোঃ মেজবাহ উদ্দিন প্রধানীয়া, ফারহানা আফরোজ, শিল্পী আক্তার সালমা, নয়ন মনি, আলী আজম ও মোঃ জসিম উদ্দিন।
নবগঠিত কমিটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যালয় পরিচালনায় অভিভাবক ও স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত কমিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এদিকে, স্থানীয় সচেতন মহল নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ ইসমাইল হোসাইন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় গাড়িচালক সমিতির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চাপাতিয়া মধ্যপাড়া বাইতুল আকসা জামে মসজিদ ও ঈদগাহের সাধারণ সম্পাদক এবং ওল্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কাপাইকাপ মাদরাসা (ওসাকাম)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ ইসমাইল হোসাইন বলেন,
“চাপাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে আমি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। বিদ্যালয়ের পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করা হবে। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাপাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মোঃ ইসমাইল হোসাইন

আপডেট সময় : ০১:৩৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬