সাংবাদিক নিয়োগ দেবে কালবেলা
- আপডেট সময় : ০১:৪২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বিভিন্ন বিভাগে সাংবাদিক নিয়োগ দেবে কালবেলা
বিভিন্ন বিভাগে সাংবাদিক ও মিডিয়া কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম কালবেলা। প্রতিষ্ঠানটির অনলাইন বিভাগের ন্যাশনাল, সেন্ট্রাল, আন্তর্জাতিক, বিনোদন ও লাইফস্টাইল ডেস্কসহ মাল্টিমিডিয়া ও সোশ্যাল মিডিয়া বিভাগে এসব নিয়োগ দেওয়া হবে।
নিয়োগপ্রাপ্তদের ঢাকা কর্মস্থলে ফুলটাইম কাজ করতে হবে। সংশ্লিষ্ট কাজে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন নারী-পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদ ও যোগ্যতা:
সিনিয়র সাব-এডিটর
বিভাগ: ন্যাশনাল ও সেন্ট্রাল ডেস্ক
পদসংখ্যা: ৪টি
অভিজ্ঞতা: ৪–৫ বছর
সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার/সিনিয়র মোজো রিপোর্টার
পদসংখ্যা: ৩টি
অভিজ্ঞতা: ৪–৫ বছর
সাব-এডিটর
বিভাগ: আন্তর্জাতিক, বিনোদন ও লাইফস্টাইল ডেস্ক
পদসংখ্যা: ৩টি
অভিজ্ঞতা: ২–৩ বছর
সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ
পদসংখ্যা: ২টি
অভিজ্ঞতা: ২–৩ বছর
নিয়োগপ্রাপ্তদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীদের info@kalbela.com ই-মেইলে আবেদন করতে হবে। ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই আবেদন করা পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৮ আগস্ট ২০২৬।













