ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০২:১৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুরে চাঁদা দাবির অভিযোগের পর সাংবাদিক মিজানুর রহমান রানার ওপর হামলার ঘটনা ঘটেছে গত ১৮ আগস্ট রাতে রামপুর বাজারের পাঠান মেডিকেলের সামনে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এতে তার মাথা, মুখ ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার আগে গত ২ আগস্ট সাংবাদিক মিজানুর রহমান রানার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেছেন। চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে তার ওপর হামলা করা হয়েছে বলে দাবি তার।

হাসপাতালের বেডে সাংবাদিক মিজানুর রহমান রানা জানান, রামপুর মজুমদার বাড়ির রবিউল ও তার বাবা দেলোয়ার হোসেন মজুমদারসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে রামপুর বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় কয়েক মাস আগে বাজারের কয়েকটি দোকানে লুটপাটের ঘটনাও ঘটে বলে তিনি অভিযোগ করেন। ওই ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল এবং ব্যবসায়ীরা মামলা দায়েরের পর কিছুদিন পরিস্থিতি শান্ত ছিল।

রানা আরও জানান, গত ২ আগস্ট রবিউল ও দেলোয়ার হোসেন তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ায় গত ১৮ আগস্ট রাতে তার ওপর হামলা চালানো হয়। হামলায় তার মাথা ও মুখে গুরুতর জখম হয়। পরদিন ১৯ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন এবং এ ঘটনায় চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্তরা গত কয়েক মাস ধরে এলাকায় লুটপাট ও চাঁদাবাজির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেছে। তাদের দাবিমতো চাঁদা না দিলে ব্যবসায়ীদের ওপর হামলা এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়রা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা

আপডেট সময় : ০২:১৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬