ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকতায় আমার পথচলা:এক সাহসী পদক্ষেপ থেকে সম্পাদক হওয়ার গল্প প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কত টাকা, কত দিন পাবে পরীক্ষার মাধ্যমে সাংবাদিক নিবন্ধন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ সাংবাদিক নিবন্ধনের পথে সরকা: প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব দেশের ৬ গুণী লেখক পাচ্ছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার বিজিবিএ সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসাইন আর নেই কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২০ পদে ২৫১ জনের বড় নিয়োগ চীনের পথে প্রধানমন্ত্রী সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা আর্জেন্টিনাকে হারাতে ‘অভিশপ্ত’মূর্তির গায়ে জার্সি পরাল ব্রাজিল সমর্থকরা

কেন সঞ্জয়ের বায়োপিক প্রত্যাখ্যান করেছেন আমির খান?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮ ২১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘সাঞ্জু’। বলিউড সুপার স্টার আমির খানের অভিনয় করার কথা ছিল নাকি এই ছবিটিতে। গুঞ্জন আছে আমির এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ‘সাঞ্জু’র ট্রেলার মুক্তির সময় পরিচালক রাজকুমার হিরানি বলেছেন, ‘সুপারস্টার আমির খান ‘সাঞ্জু’ চলচ্চিত্রে অভিনয় করবেন না বলে জানিয়েছিলেন।’ পরে অবশ্য খোলাসা করে বলেছেন আমির খান নিজেই।

গত সপ্তাহে এক অনুষ্ঠানে আমির খানকে এই গুজবের সত্যতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন, ‘হিরানি আমাকে ‘সাঞ্জু’ ছবিতে সুনীল দত্তের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেন। এটি একটি চমৎকার চরিত্র এবং পিতাপুত্রের সুন্দর সম্পর্কের গল্প। কিন্তু সাঞ্জুর ভূমিকা অবিশ্বাস্য। আমি রাজুকে বললাম, সঞ্জয় দত্তের ভূমিকা এতটাই দুর্দান্ত যে আমার হৃদয় জয় করে নিয়েছে। তাই এই ছবিতে অন্য কোনো চরিত্রে অভিনয় করতে পারব না। আর রণবীর কাপুর যেহেতু সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন।’

আমির খান আরও বলেন,‘ যখন দেখলাম আমার সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করার কোনো সুযোগ নেই। সুনীল দত্তের চরিত্রটি একজন বয়স্ক ব্যক্তির চরিত্র। আগে আমি ‘দাঙ্গাল’ সিনেমায় বয়স্ক চরিত্রে অভিনয় করেছি। এখন আবার যদি বয়স্ক চরিত্রে অভিনয় করি, তাহলে চলচ্চিত্র শিল্পের লোকেরা আমাকে আর যুবক চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেবে না। তারা ভাববে আমি বয়স্ক চরিত্রে অভিনয়ের জন্যই উপযুক্ত। আর এ জন্যই আমি ‘সাঞ্জু’ চলচ্চিত্রে সুনীল দত্তের ভূমিকায় অভিনয়ের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছি।’

রাজকুমার হিরানি ‘সাঞ্জু’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। সঞ্জয় দত্তের জীবনী নির্ভর এই চলচ্চিত্রে প্রযোজনা করেছেন বিন্দু বিনদ চোপড়া। সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। ছবিটি ২৯ জুন মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেন সঞ্জয়ের বায়োপিক প্রত্যাখ্যান করেছেন আমির খান?

আপডেট সময় : ১০:৪৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮