ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকতায় আমার পথচলা:এক সাহসী পদক্ষেপ থেকে সম্পাদক হওয়ার গল্প প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কত টাকা, কত দিন পাবে পরীক্ষার মাধ্যমে সাংবাদিক নিবন্ধন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ সাংবাদিক নিবন্ধনের পথে সরকা: প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব দেশের ৬ গুণী লেখক পাচ্ছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার বিজিবিএ সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসাইন আর নেই কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২০ পদে ২৫১ জনের বড় নিয়োগ চীনের পথে প্রধানমন্ত্রী সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা আর্জেন্টিনাকে হারাতে ‘অভিশপ্ত’মূর্তির গায়ে জার্সি পরাল ব্রাজিল সমর্থকরা

দেশের ৬ গুণী লেখক পাচ্ছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ২০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ শরিফুল ইসলাম শান্ত।।

দেশের ছয়জন গুণী লেখককে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় চাঁদপুর শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট কবি রফিকুজ্জামান রণি।

তিনি জানান, একাডেমির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ ও ২০২৬ সালের পুরস্কার একসঙ্গে প্রদান করা হবে।

২০২৫ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন—
কবিতা: রহমান হেনরী
কথাসাহিত্য: আকিমুন রহমান
শিশুসাহিত্য: এনায়েত রসুল
২০২৬ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন—
কবিতা: জরিনা আখতার
প্রবন্ধসাহিত্য: প্রণব মজুমদার
নাটক: মোস্তফা কামাল যাত্রা

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার, সদস্য সচিব কামরুন্নাহার বিউটি, জুরি বোর্ডের সদস্য সচিব নন্দিতা দাস, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লাহ কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম এবং প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।

সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।
একাডেমির প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান রণি জানান, পুরস্কার প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে একটি উপ-কমিটিকে প্রয়োজনীয় দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের বিশিষ্ট সাহিত্যিকদের উপস্থিতিতে অল্প সময়ের মধ্যেই বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হবে।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি নিয়মিতভাবে এ পুরস্কার প্রদান করে আসছে। এর আগে আশরাফ আহমদ, নাহিদা আশরাফী, হাসান আলী, শহীদুল্লাহ ফরায়জী, মোহাম্মদ আজাদ হোসেন, হোসেন দেলওয়ার, মিল্টন খন্দকার, হাসনাত আমজাদ, গৌরাঙ্গ সাহা, রকিব লিখন, জামসেদ ওয়াজেদ, মজিদ মাহমুদ, হামিদ কায়সার, তপন বাগচী, মনি হায়দার, বীরেন মুখার্জী, মিলু শামস, স্বরূপ রতন দত্ত, ফারহানা রহমান, রকিবুল হাসান, মাসুদুল হক, পারভীন সুলতানা, হেনরী স্বপন, নিলুফা আক্তার, মামুন রশীদ ও প্রত্যয় হামিদসহ দেশের বহু বিশিষ্ট সাহিত্যিক এই সম্মাননায় ভূষিত হয়েছেন।

এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠানের পার্টনার হিসেবে রয়েছে কনসেপ্ট আইইএলটিএস অ্যান্ড স্পোকেন সেন্টার, চাঁদপুর এবং অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা ডটকম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের ৬ গুণী লেখক পাচ্ছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার

আপডেট সময় : ০৬:১৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬