ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কত টাকা, কত দিন পাবে পরীক্ষার মাধ্যমে সাংবাদিক নিবন্ধন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ সাংবাদিক নিবন্ধনের পথে সরকা: প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব দেশের ৬ গুণী লেখক পাচ্ছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার বিজিবিএ সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসাইন আর নেই কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২০ পদে ২৫১ জনের বড় নিয়োগ চীনের পথে প্রধানমন্ত্রী সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা আর্জেন্টিনাকে হারাতে ‘অভিশপ্ত’মূর্তির গায়ে জার্সি পরাল ব্রাজিল সমর্থকরা দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার ৭২২ টাকা

প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কত টাকা, কত দিন পাবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবিসি বাংলা নিউজ:

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশব্যাপী ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় থেকে ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৭৯ হাজার ২৪৬ জন, অর্থাৎ ৩৮ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

বৃত্তির টাকা কত? বর্তমান নিয়ম অনুযায়ী- ট্যালেন্টপুল (মেধাবৃত্তি): মাসে ৩০০ টাকা এবং এককালীন ২২৫ টাকা। সাধারণ বৃত্তি: মাসে ২২৫ টাকা এবং এককালীন ২২৫ টাকা।
তবে ২০২৬ সালের জন্য প্রস্তাবিত নতুন কাঠামো অনুমোদিত হলে ট্যালেন্টপুল বৃত্তির মাসিক ভাতা ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তির মাসিক ভাতা ৪৫০ টাকা করা হবে।

কত দিন পর্যন্ত বৃত্তি পাওয়া যাবে?
প্রাথমিক বৃত্তি পরীক্ষার আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে বৃত্তির অর্থ প্রদান করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি শেষে মাধ্যমিকে ভর্তি হয়।

নিয়ম অনুযায়ী, প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই বৃত্তির অর্থ পাবে। এরপর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দশম শ্রেণি পর্যন্ত বৃত্তির সুবিধা দেওয়া হয়। ছাত্রীর সংখ্যাই বেশি
এবার বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি। মোট ৪৩ হাজার ৩৫৪ জন ছাত্রী (৫৪.৭১ শতাংশ) এবং ৩৫ হাজার ৮৯২ জন ছাত্র (৪৫.২৯ শতাংশ) বৃত্তি অর্জন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কত টাকা, কত দিন পাবে

আপডেট সময় : ০২:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬