ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুঠোফোন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার মিরপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ধুবইল ইউনিয়নের লক্ষ্মীধরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকালে মোবাইল ফোন নিয়ে আব্দুল জলিলের দুই ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় ছোট ভাই জাহিদুল ইসলাম পাপ্পু (২২) তার বড় ভাই শহিদুল ইসলাম লাবপু ওরফে রাজীবকে (২৬) ছুরিকাঘাত করে। এতে রাজীব ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক জাহিদুল ইসলাম পাপ্পুকে পুলিশ আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুঠোফোন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট সময় : ০৬:৪০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮